× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

NEWS

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ (২০২৫-২০২৬ অর্থবছর) দ্বিতীয় কিস্তি থেকে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৪টি গাভী বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বাঁশকান্দী ইউনিয়নের ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও গাভী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ (২০২৫-২০২৬ অর্থবছর) দ্বিতীয় কিস্তি থেকে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৪টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের গাভীর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গাভীপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— বিলকিস আক্তার,খবির মিয়া, সেলিম ঢ়াড়ি ও আবুল কাসেম মাদবর।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণের আলোকে গাভীগুলোর যথাযথ পরিচর্যা করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এ.বি.এম. মাহবুব হোসেন বাদল বলেন, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

  • মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

    মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

  • জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

    জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

  • ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

    ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

  • সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

  • ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

    ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

    জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

    কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

আরও পড়ুন

তরুণ জনগোষ্ঠীর সুফল কাজে লাগাতে বাংলাদেশের হাতে সময় সীমিত, বিশ্বব্যাংকের সতর্কবার্তা

তরুণ জনগোষ্ঠীর সুফল কাজে লাগাতে বাংলাদেশের হাতে সময় সীমিত, বিশ্বব্যাংকের সতর্কবার্তা

ছয় বছরের মধ্যে সর্বনিম্নে ইসলামী ব্যাংকের শেয়ারদর, বিনিয়োগকারীদের উদ্বেগ

ছয় বছরের মধ্যে সর্বনিম্নে ইসলামী ব্যাংকের শেয়ারদর, বিনিয়োগকারীদের উদ্বেগ

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত, বহু কারখানায় উৎপাদন বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত, বহু কারখানায় উৎপাদন বন্ধ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team